SaveIt
ভিডিও ডাউনলোডার • Android
YouTube, Facebook, Instagram, TikTok সহ যেকোনো সাইটের ভিডিও এক ট্যাপে ফোনে সেভ করুন — দ্রুত, সহজ, বিজ্ঞাপন ছাড়া।
পুরোনো বা ৩২-বিট ফোন? এই ফাইলটা নিন (47 MB)


যা যা পারে
১০০০+ সাইট
YouTube, Facebook, Instagram, TikTok, X (Twitter), Vimeo, Reddit সহ আরও অনেক সাইট।
4K পর্যন্ত কোয়ালিটি
240p থেকে 4K — প্রতিটির আনুমানিক সাইজ দেখে বেছে নিন।
শুধু অডিও (MP3)
গান, ওয়াজ বা লেকচার MP3 / M4A হিসেবে সেভ করুন।
শেয়ার করলেই ডাউনলোড
YouTube বা Facebook অ্যাপে Share → SaveIt চাপুন — সাথে সাথে ডাউনলোড শুরু, লিংক কপি করারও দরকার নেই।
ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড
অ্যাপ বন্ধ করলেও নোটিফিকেশনে প্রগ্রেস দেখিয়ে ডাউনলোড চলতে থাকে।
সরাসরি গ্যালারিতে
ভিডিও যায় Movies/SaveIt আর অডিও Music/SaveIt ফোল্ডারে।
কিভাবে ইনস্টল করবেন
Play Store-এর বাইরে থেকে অ্যাপ ইনস্টলের নিয়ম
- ১নিচের সবুজ বাটনে চেপে APK ফাইলটি ডাউনলোড করুন।
- ২ডাউনলোড শেষ হলে নোটিফিকেশন বা File Manager থেকে ফাইলটি খুলুন।
- ৩“Install unknown apps” চাইলে Settings-এ গিয়ে আপনার ব্রাউজারকে (Chrome) Allow করুন, তারপর ফিরে আসুন।
- ৪Install চাপুন। Play Protect সতর্কবার্তা দেখালে “More details → Install anyway” চাপুন।

প্রশ্ন ও উত্তর
›কোন ফাইলটা নামাব?
প্রায় সব ফোনে (২০১৭-এর পরের) বড় সবুজ বাটনের ফাইলটাই চলবে। ইনস্টলের সময় “App not installed” বা “problem parsing the package” দেখালে নিচের “৩২-বিট ফোনের জন্য” ফাইলটা নিন।
›Play Store-এ নেই কেন?
Google তাদের নিয়মে YouTube ভিডিও ডাউনলোডার Play Store-এ রাখতে দেয় না। তাই অন্য জনপ্রিয় ডাউনলোডারের মতো SaveIt-ও সরাসরি APK হিসেবে দেওয়া হয়।
›কোনো লিংক কাজ না করলে?
সাইটগুলো প্রায়ই নিয়ম বদলায়। অ্যাপ নিজে দিনে একবার ইঞ্জিন আপডেট করে; চাইলে Settings → “Check for updates” চাপুন।
›প্রাইভেট ভিডিও নামানো যায়?
না। শুধু পাবলিক ভিডিও — যেগুলো লগইন ছাড়া দেখা যায়।
ফাইল যাচাই (SHA-256)
arm64: ed1c4f63284ba5d1a242c757363f896bd8b5784c5e66853c1cb95fd20d666d37
armv7: 7bb8b6fa222b7c23f6b73a938c1983d599f3575ccb46a39340bb9e1a9776065d