ক্যালেন্ডার
বাংলা, ইংরেজি ও আরবি (হিজরি) তারিখ — এক নজরে
ইংরেজি
9 November 2026
৯ নভেম্বর ২০২৬
বাংলা
২৪ কার্তিক ১৪৩৩
বঙ্গাব্দ · ঋতু: হেমন্ত
আরবি (হিজরি)
২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
٢٨ جمادى الأولى ١٤٤٨ هـ
মাগরিব (৫:১৫) থেকে ২৯ তারিখ
নভেম্বর ২০২৬ · November
কার্তিক–অগ্রহায়ণ ১৪৩৩ · জমাদিউল আউয়াল–জমাদিউস সানি ১৪৪৮
এই মাসের বিশেষ দিন
এই মাসে তালিকার কোনো বিশেষ দিন নেই
আগের বা পরের মাসে যেতে উপরের তীর চাপুন, অথবা ক্যালেন্ডারে আঙুল দিয়ে ডানে-বামে টানুন।
বাংলা তারিখ বাংলাদেশের সংশোধিত বঙ্গাব্দ অনুযায়ী (১ বৈশাখ = ১৪ এপ্রিল)। হিজরি তারিখ বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী নিজে থেকে হালনাগাদ হয়, আর আজকের কার্ডে ঢাকার মাগরিবের সাথে সাথে পরের হিজরি তারিখ দেখায়। সামনের মাসগুলোর হিজরি তারিখ চাঁদ দেখার উপর ১ দিন এদিক-ওদিক হতে পারে।
বাংলা, ইংরেজি ও হিজরি তারিখ — যেভাবে মেলানো হয়
একই দিনের তিনটি তারিখ পাশাপাশি: ইংরেজি (গ্রেগরিয়ান), বাংলা (বঙ্গাব্দ) আর আরবি (হিজরি)। যেকোনো দিনে চাপ দিলে উপরের কার্ডে সেই দিনের তিন তারিখ, ঋতু ও বিশেষ দিন দেখায়।
›বাংলা তারিখ কোন নিয়মে?
বাংলাদেশে ২০১৯ (১৪২৬ বঙ্গাব্দ) থেকে চালু সংশোধিত বাংলা ক্যালেন্ডারে: বৈশাখ থেকে আশ্বিন ৩১ দিন, কার্তিক থেকে মাঘ ও চৈত্র ৩০ দিন, ফাল্গুন ২৯ দিন (অধিবর্ষে ৩০)। তাই ১ বৈশাখ সবসময় ১৪ এপ্রিল, ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন আর ১৬ ডিসেম্বর ১ পৌষ।
›হিজরি তারিখ এক দিন এদিক-ওদিক হয় কেন?
হিজরি মাস শুরু হয় নতুন চাঁদ দেখা গেলে। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা মানা হয়, যা সৌদি আরবের চেয়ে সাধারণত এক দিন পিছিয়ে থাকে। আজকের তারিখ সরকারি ঘোষণার সাথে মেলানো; সামনের মাসের তারিখ চাঁদ দেখার উপর এক দিন বদলাতে পারে।
›হিজরি দিন কখন বদলায়?
ইসলামি নিয়মে দিন শুরু হয় সূর্যাস্তে, তাই মাগরিবের পর হিজরি তারিখ এক দিন এগিয়ে যায়। এজন্য শবে বরাত, শবে কদরের মতো রাত আগের দিনের সন্ধ্যায় শুরু হয়।