hridoy24.com

সুনান ইবনে মাজাহ

অধ্যায় ১: The Book of Purification and its Sunnah

হাদিস ২৬৭–৬৬৬ · ৪০০টি

হাদিস ৬৫৭খুবই যঈফ

। আলী ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বাহুর একটি হাড় ভেঙ্গে গেল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করলে তিনি আমাকে পট্টির উপর মাসহ(মাসেহ) করতে নির্দেশ দেন। ১/৬৫৭ (১) আবূল হাসান ইবনু সালামাহ-আদ-দাবারী-আবদুর রাযযাক (রহঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

হাদিস ৬৫৮সহিহ

। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হুসাইন ইবনু আলী (রাঃ) কে তাঁর কাঁধে বহন করতে দেখেছি এবং তার মুখের লালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে গড়িয়ে পড়ছিল।

হাদিস ৬৫৯যঈফ

। আব্দুল জাব্বার ইবনু ওয়াইল (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি দেখলাম যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এক বালতি পানি আনা হল। তিনি তা থেকে কুলি করলেন এবং তাতে কস্তুরীসম বা কস্তুরীর চেয়েও সুঘ্রাণযুক্ত তাঁর মুখের লালা নিক্ষেপ করলেন এবং নাকের ময়লা বালতির বাইরে ঝেড়ে ফেললেন।

হাদিস ৬৬০সহিহ

। মাহমুদ ইবনুুর রবী (রাঃ) থেকে বর্ণিত। তিনি কূপ থেকে পানি তোলা বালতিটি তুলে রেখে দিলেন, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মুখের লালা নিক্ষেপ করেছিলেন।

হাদিস ৬৬১সহিহ

। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন নারী যেন অপর নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। একইভাবে কোন পুরুষ যেন অপর পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায়।

হাদিস ৬৬২যঈফ

। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লজ্জাস্থানের দিকে তাকাইনি বা দেখিনি।

হাদিস ৬৬৩যঈফ

। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাকির গোসল করলেন, তারপর দেখতে পেলেন যে, তাঁর শরীরের সামান্য অংশে পানি পৌঁছায়নি। তিনি এক আজলা পানি আনিয়ে তা সেই স্থানে প্রবাহিত করলেন। ইসহাক (রহঃ)-এর বর্ণনায় আছে: তিনি তাঁর পশম ভিজালেন।

হাদিস ৬৬৪খুবই যঈফ

। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললো, আমি নাপাকির গোসল করে ফজরের সালাত পড়লাম। তারপর সকাল হলে আমি দেখতে পেলাম যে, নখ পরিমাণ স্থানে পানি পৌঁছায়নি, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি স্থানটুকু তোমার হাত দিয়ে মাসহ(মাসেহ)্ করলেই তোমার জন্য তা যথেষ্ট হতো।

হাদিস ৬৬৫সহিহ

। আনাস (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যাক্তি উযু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট আসলো, সে নখ পরিমাণ স্থান ছেড়ে দিয়েছিল, যেখানে পানি পৌঁছেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি ফিরে গিয়ে উত্তমরূপে উযূ (ওজু/অজু/অযু) করো।

হাদিস ৬৬৬সহিহ

। উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যাক্তিকে উযূ (ওজু/অজু/অযু) করার সময় তার পায়ের নখ পরিমাণ স্থান অধৌত বা শুকনা ছেড়ে দিতে দেখলেন। তিনি তাকে পুনর্বার উযূ করে সালাত পড়ার নির্দেশ দেন। রাবী বলেন, সে ফিরে গেল (এবং উযূ করে সালাত পড়লো)।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।