hridoy24.com

সুনান ইবনে মাজাহ

অধ্যায় ১: The Book of Purification and its Sunnah

হাদিস ২৬৭–৬৬৬ · ৪০০টি

হাদিস ৪৪৭হাসান সহিহ

। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি সালাত আদায় করতে দাঁড়াতে চাইলে পূর্ণরূপে উযূ (ওজু/অজু/অযু) করবে এবং তোমার হস্তদ্বয় ও পদদ্বয়ের আঙ্গুলসমূহের মাঝখানে পানি পৌঁছাবে।

হাদিস ৪৪৮সহিহ

। লাক্বীত্ব ইবনু সাবিরাহ (সাবরাহ) (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা পূর্ণরূপে উযূ (ওজু/অজু/অযু) করো এবং আঙ্গুলসমূহের মধ্যখান খিলাল করো।

হাদিস ৪৪৯যঈফ

। আবদুল্লাহ ইবনু আবূ রাফি (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করার সময় তাঁর হাতের আংটি নাড়াচাড়া করতেন।

হাদিস ৪৫০সহিহ

। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখলেন, কিন্তু তাদের পায়ের গোড়ালি (না ভেজায়) চমকাচ্ছিল। তিনি বলেনঃ পায়ের গোড়ালিসমূহের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তোমরা পূর্ণাঙ্গরূপে উযূ করো।

হাদিস ৪৫১সহিহ

। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পায়ের গোড়ালিসমূহের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে।

হাদিস ৪৫২সহিহ

। আবূ সালামাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়িশাহ (রাঃ) আবদুর রহমান (রাঃ) কে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখে বলেন, পূর্ণাঙ্গরূপে উযূ করুন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ পায়ের গোড়ালিসমূহের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।

হাদিস ৪৫৩সহিহ

। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পায়ের গোড়ালিসমূহের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।

হাদিস ৪৫৪সহিহ

। জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ পায়ের গোড়ালিসমূহের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।

হাদিস ৪৫৫সহিহ

। খালিদ ইবনুল ওয়ালীদ, ইয়াযীদ ইবনু আবূ সুফ্ইয়ান, শুরাহবীল ইবনু হাসানাহ ও আমর ইবনুল আস (রাঃ) থেকে বর্ণিত। তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেনঃ তোমরা পূর্ণরূপে উযূ (ওজু/অজু/অযু) করো। পায়ের গোড়ালিসমূহের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।

হাদিস ৪৫৬সহিহ

। আবূ হাইয়্যা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাঃ) কে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেছি। তিনি তার উভয় পায়ের পাতা গোছা পর্যন্ত ধৌত করেন; অতঃপর বলেন, আমি তোমাদেরকে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উযূ দেখাতে চাই। তা

হাদিস ৪৫৭সহিহ

। মিক্বদাম ইবনু মাদীকারিব (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করেন এবং তাঁর দুপা তিনবার করে ধৌত করেন।

হাদিস ৪৫৮মুনকার

আর-রুবাই (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনু আব্বাস (রাঃ) আমার নিকটে এলেন এবং আমাকে এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করেন অর্থাৎ যে হাদীস আমি বর্ণনা করি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করেন এবং তাঁর দু'পা ধৌত করেন। ইবনু আব্বাস বলেন, লোকেরা তো পা ধৌত করা ব্যতীত অন্য কিছু মেনে নিতে অস্বীকার করে। কিন্তু আমি আল্লাহ্‌র কিতাবে মাসহ(মাসেহ) ব্যতীত কিছুই পাই না।

হাদিস ৪৫৯সহিহ

। ঊসমান ইবনু আফফান (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যাক্তি আল্লাহ্‌র নির্দেশমত পূর্ণরূপে উযূ (ওজু/অজু/অযু) করবে, তার ফরজ সালাতসমূহ এগুলোর মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হবে।

হাদিস ৪৬০সহিহ

। রিফাআহ ইবনু রাফি (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসা ছিলেন। তখন তিনি বলেনঃ আল্লাহ্‌র নির্দেশ মত পূর্ণাঙ্গরূপে উযূ (ওজু/অজু/অযু) না করলে কারো সালাত পরিপূর্ণ হবে না। সে তার মুখমন্ডল ও দু হাত কনুইসহ ধৌত করবে, তার মাথা মাসহ(মাসেহ) করবে এবং দুপা গোছা পর্যন্ত ধৌত করবে।

হাদিস ৪৬১সহিহ

। আল-হাকাম ইবনু সুফ্ইয়ান আস-সাকাফী (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেন। তিনি উযূ শেষে এক আজলা পানি নিয়ে তা তাঁর লজ্জাস্থানে ছিটিয়ে দেন।

হাদিস ৪৬২যঈফ

। যায়দ ইবনু হারিসাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আলাইহিস সালাম) আমাকে উযূ (ওজু/অজু/অযু) করার পদ্ধতি শিখিয়েছেন। তিনি আমাকে আমার কাপড়ের নিচে পানি ছিটানোর নির্দেশ দিয়েছেন, উযূ করার পর পেশাব বের হওয়ার সন্দেহ থেকে বাঁচার জন্য। ২/৪৬২(১)। আবূল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম, (পুনরায়) আবদুল্লাহ ইবনু ইউসুফ আত-তিন্নীসী, ইবনু লাহীআহ (রহঃ) থেকে এ সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

হাদিস ৪৬৩যঈফ

। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি উযূ (ওজু/অজু/অযু) করার পর (তোমার লজ্জাস্থানে) পানি ছিটিয়ে দিও।

হাদিস ৪৬৪সহিহ

। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করার পর তাঁর লজ্জাস্থানে পানি ছিটিয়ে দেন।

হাদিস ৪৬৫সহিহ

। উম্মু হানী বিনতু আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে দাঁড়ালেন। ফাতিমাহ তাকে আড়াল করে রাখেন। অতঃপর তিনি তাঁর কাপড় নিয়ে তা শরীরে পেচান (গা মোছেন)।

হাদিস ৪৬৬যঈফ

। ক্বায়স ইবনু সা’দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এলে আমরা তাঁর গোসলের পানি রাখলাম এবং তিনি গোসল করেন। অতঃপর আমি তাঁর জন্য একটি রঙ্গীন চাঁদর নিয়ে এলাম। তিনি তাঁর শরীরে সেটি পেচালেন। আমি যেন তাঁর পেটের উপর ওয়ারস ঘাসের বর্ণের চিহ্ন দেখতে পাচ্ছি।

হাদিস ৪৬৭সহিহ

। মাইমূনাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি কাপড় নিয়ে এলাম, তখন তিনি নাপাকির গোসল করছিলেন। তিনি সেটি ফেরত দেন এবং তাঁর শরীর থেকে পানি ঝাড়তে থাকেন।

হাদিস ৪৬৮হাসান

। সালমান আল-ফারিসী থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করেন এবং তাঁর পরিধানের পশমী জুব্বা উল্টিয়ে তা দিয়ে তাঁর মুখমন্ডল মাসহ(মাসেহ) করেন।

হাদিস ৪৬৯যঈফ

। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে কোন মুসলিম ব্যাক্তি উত্তমরূপে উযূ (ওজু/অজু/অযু) করার পর তিনবার বলে (কালিমা শাহাদাত): আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, তাঁর কোন শারীক নাই, তিনি একক এবং আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। সে যে কোন দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। ১/৪৬৯ (১) আবূল হাসান ইবুন সালামাহ আল-কাত্তান, ইব্রাহীম ইবনু নাসর, আবূ নুআয়ম (রহঃ) থেকে এ সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

হাদিস ৪৭০সহিহ

। উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে কোন মুসলিম ব্যাক্তি উত্তমরূপে উযূ (ওজু/অজু/অযু) করার পর বলে (কালিমা শাহাদাত) "আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, তাঁর কোন শারীক নাই, তিনি একক এবং আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল", তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। সে যে কোন দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে।

হাদিস ৪৭১সহিহ

। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এলেন। আমরা একটি পিতলের পাত্রে তাঁর জন্য পানি পেশ করি। তিনি তা দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করেন।

হাদিস ৪৭২সহিহ

। যায়নাব বিনতু জাহশ (রাঃ) বর্ণিত। তার পিতলের একটি পাত্র ছিল। তিনি বলেন, আমি তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর চুল আচড়াতাম।

হাদিস ৪৭৩হাসান

। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতলের একটি পাত্রে উযূ (ওজু/অজু/অযু) করেন।

হাদিস ৪৭৪সহিহ

। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন, এমনকি তাঁর নাক ডাকতো। অতঃপর তিনি ঘুম থেকে উঠে সালাত আদায় করতেন এবং উযূ (ওজু/অজু/অযু) করতেন না। আত-তানাফিসী (রহঃ) বলেন, ওয়াক্বী (রহঃ) বলেছেন, অর্থাৎ তিনি সিজদারত অবস্থায় (কখনো) ঘুমিয়ে যেতেন।

হাদিস ৪৭৫সহিহ

। আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, এমনকি তাঁর নাক ডাকতো। অতঃপর তিনি উঠে সালাত আদায় করতেন।

হাদিস ৪৭৬মুনকার

। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ ঘুম ছিল বসা অবস্থায়।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।