hridoy24.com

সহীহ মুসলিম

অধ্যায় ০: Introduction

হাদিস ১–৯২ · ১৮৪টি

হাদিস ৪৬৮০সহিহ

মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত উম্মু সুলায়মের কাহিনী বর্ণনা প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে পূর্বে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৫৩০, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৬৮১সহিহ

হাদিস ৪৭২৫সহিহ

ইমাম মুসলিম (রহঃ) বলেনঃ ইবনু উমর (রাযিঃ) থেকে উপরে বর্ণিত হাদীসটি লায়স আন্‌ নাফি' এর হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৫৭৪, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৭২৬সহিহ

ইমাম মুসলিম (রহঃ) বলেনঃ ইবনু উমর (রাযিঃ) থেকে উপরে বর্ণিত হাদীসটি লায়স আন্‌ নাফি' এর হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৫৭৪, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৭৪৭সহিহ

যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ যিনাদ (রহঃ) হতে উক্ত সানাদে এ হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি "যে ব্যক্তি আমীরের অবাধ্যতা করলো সে আমারই অবাধ্যতা করলো" অংশটুকু উল্লেখ করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৪৫৯৬, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৭৪৮সহিহ

হাদিস ৪৭৮০সহিহ

উবাইদুল্লাহ ইবনু মুআয (রহঃ) ... শু'বাহ্ (রহঃ) হতেও উক্ত সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি "রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একান্তে মিলিত হন" বর্ণনা করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬২৮. ইসলামিক সেন্টার)

হাদিস ৪৭৮১সহিহ

হাদিস ৪৮১৯সহিহ

মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ..... সাঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ) এর পিতা (রাযিঃ) হতে বর্ণিত যে, বৃক্ষবর্ষে (হুদাইবিয়ার বছর) তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলেন। তিনি বলেন, পরবর্তী বছর তারা সে স্থানটির অবস্থান ভুলে যান। (ইসলামিক ফাউন্ডেশন ৪৬৬৭, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৮২০সহিহ

হাদিস ৪৯০৫সহিহ

(…/....) ইসহাক ইবনু মানসূর (রহঃ) ...... আবূ সাঈদ খুদরী (রযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাহিনী পাঠান। অবশিষ্ট হাদীস পূর্বরূপ। (ইসলামিক ফাউন্ডেশন ৪৭৫২, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৯০৬সহিহ

হাদিস ৪৯৬৮সহিহ

(…/…) ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ..... শু'বাহ (রহঃ) হতে উক্ত সানাদে বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮১৫, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৯৬৯সহিহ

আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তি রাতের বেলা অতর্কিত ঘরে ফিরে তার স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করতে কিংবা দোষ-ত্রুটি খোঁজ করতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮১৬, ইসলামিক সেন্টার)

হাদিস ৪৯৭০সহিহ

মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... সুফইয়ান (রহঃ) হতে উক্ত হাদীস বর্ণিত। আবদুর রহমান (রহঃ) বলেন, সুফইয়ান (রহঃ) বলেছেন, "তাদের প্রতি সন্দেহ পোষণ ও দোষ-ত্রুটি খোঁজা প্রসঙ্গটি" হাদীসে আছে কি-না তা আমার জানা নেই। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮১৭ ইসলামিক সেন্টার)

হাদিস ৪৯৭১সহিহ

(…) মুহাম্মাদ ইবনু মুসান্না ও উবাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ) ..... জাবির (রাযিঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অতর্কিত রাত্রিতে ঘরে ফিরা মাকরুহ হওয়া সংক্রান্ত কথা রিওয়ায়াত করেছেন। তবে তিনি “তাদের প্রতি সন্দেহ পোষণ ও দোষ-ত্রুটি খোঁজা" বাক্যটি উল্লেখ করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮১৮, ইসলামিক সেন্টার)

হাদিস ৫১১২সহিহ

আবদুল্লাহ ইবনু আব্দুর রহমান আদ দারিমী (রহঃ) ..... ইয়াহইয়া ইবনু হামযাহ্ (রহঃ) হতে উল্লেখিত সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বিদায় হাজ্জের সময় কথাটি উল্লেখ করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৪৯৫১, ইসলামিক সেন্টার)

হাদিস ৫১১৩সহিহ

হাদিস ৫২০৪সহিহ

(…/১৯৯৯) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যে নবীয প্রস্তুত করার জন্য কোন বাসন না পাওয়া গেলে পাথর নির্মিত বাসনে তার জন্য নবীয প্রস্তুত করা হতো। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৩৪, ইসলামিক সেন্টার)

হাদিস ৫২০৭সহিহ

আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, মুহাম্মদ ইবনুল মুসান্না (রহঃ) ..... মুহাম্মদ ইবনু 'আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... বুরাইদাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে চর্ম নির্মিত পাত্র ব্যতীত অন্য সব পাত্রেই নবীয প্রস্তুত করা হতে বারণ করেছিলাম। এখন তোমরা সব ধরনের পাত্রেই নবীয প্রস্তুত করে পান করতে পার। কিন্তু নেশা জাতীয় নবীয পান করো না। [দ্রষ্টব্য হাদীস ২২৬] (ইসলামিক ফাউন্ডেশন ৫০৩৭, ইসলামিক সেন্টার)

হাদিস ৫২০৮সহিহ

হাজ্জাজ ইবনু শাইর (রহঃ) ..... বুরাইদাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে নবীয তৈরি করতে সব রকম পাত্র (ব্যবহার করা) হতে বারণ করেছিলাম। পাত্রগুলো অথবা (তিনি বলেছেন) কোন পাত্র কোন জিনিসকে হালালও করতে পারে না হারামও করতে পারে না। তবে সব ধরনের নেশা জাতীয় জিনিসই নিষিদ্ধ। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৩৮, ইসলামিক সেন্টার)

হাদিস ৫৫১৯সহিহ

(…/২১০৭) রাবী [যায়দ ইবনু খালিদ (রহঃ)] বলেন, অতঃপর আমি আয়িশাহ (রাযিঃ) এর কাছে গিয়ে প্রশ্ন করলাম, ইনি (আবূ তালহাহ) আমাকে বলেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সে গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কোন কুকুর অথবা মূর্তি থাকে। আপনি কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ সম্পর্কে আলোচনা করতে শুনেছেন? তিনি বললেন, না। কিন্তু আমি যা করতে তাকে দেখেছি, তার বর্ণনা তোমাদের নিকটে দিচ্ছি। আমি তাকে লক্ষ্য করেছি, তিনি (কোন) জিহাদে বেরিয়ে গেলেন। সে সময় আমি একটি পাতলা নরম শাল জোগাড় করলাম এবং তা দ্বারা দরজার পর্দা তৈরি করলাম। তিনি প্রত্যাবর্তন করে যখন চাদরটি প্রত্যক্ষ করলেন, তখন তার চেহারায় আমি বিমৰ্ষভাব লক্ষ্য করলাম। তিনি তা টেনে নামিয়ে ফেললেন; এমনকি তা ছিড়ে ফেললেন কিংবা টুকরা টুকরা করে ফেললেন। আর বললেন, মহান আল্লাহ আমাদেরকে পাথর অথবা মাটিকে বস্ত্র পরানোর নির্দেশ দেননি। আয়িশাহ (রাযিঃ) বলেন, আমরা চাদরটি কেটে দুটি বালিশ তৈরি করলাম এবং সে দুটির অভ্যন্তরে খেজুর বৃক্ষের আঁশ ঢুকিয়ে দিলাম। তাতে তিনি আমাকে আর দোষারোপ করলেন না। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৪১, ইসলামিক সেন্টার)

হাদিস ৫৫২১সহিহ

(…) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ), ইবনু আবূ আদী ও আবদুল আ'লা (রহঃ) হতে উক্ত সূত্রে রিওয়ায়াত করেছেন। কিন্তু ইবনুল মুসান্না (রহঃ) বলেছেন, এ সূত্রে তিনি অর্থাৎ- আবদুল আ'লা বর্ধিত করে বলেছেন, "রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তা কর্তন করার নির্দেশ দেননি।" (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৪২, ইসলামিক সেন্টার)

হাদিস ৫৫২২সহিহ

হাদিস ৫৫৩৯সহিহ

(…) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ..... নাযর ইবনু আনাস ইবনু মালিক (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাযিঃ) এর নিকট উপস্থিত ছিলাম। তিনি (অনেক বিষয়) ফাতাওয়া দিতে লাগলেন, কিন্তু (কোন ফাতাওয়ায়) এ কথা বলেননি যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পরিশেষে জনৈক লোক তাকে প্রশ্ন করলে সে বলল, আমি এসব (প্রাণীর) ছবি তৈরি করে থাকি। তখন ইবনু আব্বাস (রাযিঃ) তাকে বললেন, কাছে এসো। ব্যক্তিটি নিকটে আসলো। তখন ইবনু আব্বাস (রাযিঃ) বললেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, দুনিয়াতে যে লোক (প্রাণীর) ছবি অঙ্কন করে, কিয়ামতের দিন তাতে প্রাণ ফুঁকে দিতে তাকে বাধ্য করা হবে। অথচ সে (তা) ফুঁকে দিতে পারবে না। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৬০, ইসলামিক সেন্টার)

হাদিস ৫৫৪০সহিহ

হাদিস ৫৫৪২সহিহ

আবূ গাসসান মিসমাঈ (রহঃ) ও মুসান্না (রহঃ) ..... নাযর ইবনু আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, জনৈক লোক ইবনু আব্বাস (রাযিঃ) এর নিকটে আসলো। ..... অতঃপর তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হুবহু বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৬১, ইসলামিক সেন্টার)

হাদিস ৫৫৪৩সহিহ

আবূ বাকর ইবনু আবূ শাইবাহ মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ যুর'আহ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ হুরাইরাহ (রাযিঃ) এর সঙ্গে (খলীফা) মারওয়ানের গৃহে ঢুকলাম। সেখানে তিনি বহু ছবি প্রত্যক্ষ করে বললেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, মহান আল্লাহ বলেছেনঃ “সে লোকের চেয়ে অধিকতর অত্যাচারী আর কে আছে, যে আমার সৃষ্টি সমতুল্য মাখলুক সৃষ্টি করতে চায়; (যদি তাই হয়) তাহলে তারা একটি (অনুভূতিশীল) বিন্দু সৃষ্টি করুক? কিংবা তারা (খাদ্য প্রাণ ও স্বাদযুক্ত) একটি শস্যদানা সৃষ্টি করে দেখাক? কিংবা তারা একটি মাত্র যব (এর দানা) সৃষ্টি করুক? (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৬২, ইসলামিক সেন্টার)

হাদিস ৫৫৪৪সহিহ

যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ যুর'আহ্ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আবূ হুরাইরাহ (রাযিঃ) সাঈদ অথবা মারওয়ানের জন্য মাদীনায় নির্মাণাধীন একটি ঘরে ঢুকলাম। বর্ণনাকারী বলেন, সে সময় তিনি [আবূ হুরাইরাহ (রাযিঃ)] প্রত্যক্ষ করলেন যে, একজন অঙ্কনকার ঘরের দেয়ালগুলোতে (বিভিন্ন) চিত্র আঁকছে। তখন তিনি বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত হাদীসের হুবহু বলেছেন। কিন্তু তিনি "তারা একটি (মাত্র) যবদান সৃষ্টি করুক" অংশটি বর্ণনা করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৬২, ইসলামিক সেন্টার)

হাদিস ৫৫৪৫সহিহ

আবূ বাকর ইবনু শাইবাহ্ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সে ঘরে ফেরেশতাগণ প্রবেশ করেন না, যে ঘরে ছবি রয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৬৩, ইসলামিক সেন্টার)

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।