মাখলাদ ইবন হাসান (রহঃ) ... জারীর ইবন আব্দুল্লাহ (রাঃ) সূত্র থেকে বর্ণিত। তিনি বলেন, প্ৰত্যেক মাসের তিন দিন সাওম পালন করা সারা জীবন সাওম পালন করার সমতুল্য। আর আইয়ামে বীয—তের তারিখের সকাল থেকে চৌদ্দ এবং পনের তারিখ পর্যন্ত ।
সুনান আন-নাসাঈ
অধ্যায় ২২: The Book of Fasting
হাদিস ২০৯০–২৪৩৪ · ৩৪৫টি
মুহাম্মদ ইবন মা'মার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন বেদুঈন একটি ভুনা খরগোশ নিয়ে আসল এবং তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রাখল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাওয়া থেকে বিরত রইলেন। কিন্তু উপস্থিত সাহাবীগণকে তা খেতে বললেন। বেদুঈন ব্যক্তিও বিরত রইল। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কেন খাওয়া থেকে বিরত রাইলে? সে বলল, আমি মাসের তিন দিন সওম পালন করছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সাওম পালনই কর তবে আলোময় দিনের সাওমই পালন কর (আইয়ামে বীয্যের সওম পালন কর)।
মুহাম্মদ ইবন আব্দুল আযীয (রহঃ) ... আবু যর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেক মাসের আইয়ামে বীয্যের তিন দিন সওম পালন করার নির্দেশ দিয়েছেন- তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখের।
আমর ইবন ইয়াযীদ (রহঃ) ... আবু যর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেক মাসে আইয়ামে বীযের তিন দিন সাওম পালন করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখের।
আমর ইবন ইয়াযীদ (রহঃ) ... আবু যর (রাঃ) রাবাযা নামক স্থানে বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ তুমি যখন মাসের কোন সাওম পালন করবে তখন তের তারিখ, চৌদ্দ এবং পনের তারিখের সাওম পালন করবে।
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আবু যর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছিলেন, তোমার উপর তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখের সাওম পালন করা উচিত।
মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ... আবু যর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখের সাওম পালন করার নির্দেশ দিয়েছিলেন।
আহমদ ইবন উসমান (রহঃ) ... ইবনুল হাওতাকিয়্যা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক বেদুঈন ব্যক্তি আসল, তার সাথে একটি ভুনা খরগোশ এবং কিছু রুটি ছিল। সে তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রাখল এবং বলল যে, আমি তাকে রক্তস্রাব অবস্থায় পেয়েছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবীগণকে বললেন: এটা ক্ষতিকর নয়, অতএব তোমরা খাও এবং বেদুঈন ব্যক্তিটিকে বললেন, তুমিও খাও। সে বলল, আমি সাওম পালন করছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কিসের সাওম? সে বলল, মাসের তিন দিনের সাওম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তুমি সাওম পালন করই তবে উজ্জ্বল আলোময় দিনগুলোয় সাওম পালন কর অর্থাৎ তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখের ।
আমর ইবন ইয়াহইয়া (রহঃ) ... মূসা ইবনু তালহা (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি খরগোশ নিয়ে আসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে হাত বাড়িয়ে দিলেন। তখন বাহক বলল যে, আমি এর সাথে রক্ত দেখেছি তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত গুটিয়ে নিলেন এবং সাহাবীদের নির্দেশ দিলেন যে, তোমরা খাও, উপস্থিত সাহাবীদের মধ্যে একজন পাশে বসা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি হল? সে বলল যে, আমি সাওম পালন করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আইয়ামে বীযের তিন দিনের সাওম কখনো পরিত্যাগ করবে না। অর্থাৎ তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখের সাওম ।
মুহাম্মদ ইবনু ইসমাঈল (রহঃ) ... মূসা ইবনু তালহা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি একটি ভুনা খরগোশ রেখে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি এর সাথে রক্ত দেখেছি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত রইলেন এবং খেলেন না, কিন্তু তাঁর সামনে যারা ছিলেন তাদেরকে বললেন, তোমরা খাও। কেননা আমার আগ্রহ থাকলে আমিও খেতাম। আর এক ব্যক্তি পাশে বসা ছিল। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এসো। এদের সাথে খাও। সে বলল, ইয়া রাসূলাল্লাহ্ ! আমি সাওম পালন করছি। তখন তিনি বললেন, তুমি আইয়ামে বীযের সাওম কেন পালন করলে না। সে বলল, আইয়ামে বীয কি? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখ।
মুহাম্মদ ইবন আব্দুল আ'লা (রহঃ) ... আব্দুল মালিক (রহঃ)-এর পিতা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীযের এই তিন দিন সওম পালন করার নির্দেশ দিতেন এবং বলতেন যে, এই তিন দিনের সাওম সারা মাসের সাওম পালন করার সমতুল্য।
মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... আব্দুল মালিক (রহঃ)-এর পিতা আবুল মিনহাল (রাঃ) থেকে বর্ণিত যে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আইয়ামে বীযের তিন দিনের সাওমে পালন করার নির্দেশ দিতেন এবং বলতেন যে, এই তিন দিনের সাওম সারা মাস সাওম পালন করার সমতুল্য।
মুহাম্মদ ইবন মামার (রহঃ) ... আব্দুল মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলোকোজ্জ্বল রাত বিশিষ্ট আইয়ামের বীযের তিন দিনের সাওমে পালন করার নির্দেশ দিয়েছেন। তের, চৌদ্দ এবং পনের তারিখের।
আমর ইবন আলী (রহঃ) ... আবু নওফল (রহঃ)-এর পিতা আবূ আকারাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একবার (নফল) সাওম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি প্রতি মাসে এক দিন সওম পালন কর। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আরো বাড়িয়ে দিন। আরো বাড়িয়ে দিন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলছ, আরো বাড়িয়ে দিন, আরো বাড়িয়ে দিন ইয়া রাসূলাল্লাহ! তাহলে প্রতি মাসে দু'দিন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ। আর একটু বাড়িয়ে দিন, আর একটু বাড়িয়ে দিন, আমি এর চেয়েও অধিক সাওম পালন করার সামর্থ্য রাখি। তিনি বললেন, “আর একটু বাড়িয়ে দিন, আর একটু বাড়িয়ে দিন, আমি এর চেয়েও অধিক সাওম পালন করার সামর্থ্য রাখি। একথা বলেরাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। আমি ধারণা করলাম যে, তিনি নিশ্চয়ই আমার আবেদনে সাড়া দিবেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রত্যেক মাসে তিন দিন সওম পালন কর।
আব্দুর রহমান ইবন মুহাম্মদ (রহঃ) ... আবু নওফল (রাঃ)-এর পিতা আবু আকারাব (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাওম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, তুমি প্রত্যেক মাসে একদিন সওম পালন কর। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আরো সময় বাড়ানোর আবেদন করে বললেন, আপনার উপর আমার পিতা-মাতা কুরবান হােক। আমি তো এর চেয়েও অধিক সাওম পালনের সামৰ্থ্য রাখি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সময় আরো বাড়িয়ে দিলেন। তিনি বললেন, তুমি প্রতি মাসে দু'দিন সাওম পালন কর। তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার উপর আমার পিতা-মাতা কুরবান হােক। আমি তো এর চেয়েও অধিক সাপ্তম পালন করার সামৰ্থ্য রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সময় আরো বাড়িয়ে দিলেন। তিনি বললেন, তুমি প্রতি মাসে দুদিন সওম পালন কর। তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনার উপর আমার পিতা-মাতা কুরবান হােক। “আমি তো এর চেয়েও অধিক সাপ্তম পালন করার সামর্থ্য রাখি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এর চেয়েও অধিক সাওম পালন করার সামর্থ্য রাখি। আমি তো এর চেয়েও অধিক সাওম পালন করার সামৰ্থ্য রাখি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বাড়াতেই রাজী ছিলেন না। যখন তিনি রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বারবার মিনতি করছিলেন তখন রাসূলুল্লাহ বললেন, তুমি প্রতি মাসে তিন দিন সওম পালন কর।