hridoy24.com

সুনান আন-নাসাঈ

অধ্যায় ৪৬: The Book of Cutting off the Hand of the Thief

হাদিস ৪৮৭০–৪৯৮৪ · ১১৫টি

হাদিস ৪৯৩০সহিহ

হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবদুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন আবূ বকর (রহঃ) আমরা (রহঃ) হতে বর্ণনা করেন যে, আয়েশা (রাঃ) বলেছেনঃ চোরের হাত কাটা যাবে দীনারের চতুর্থাংশ বা ততোধিকের জন্য।

হাদিস ৪৯৩১হাসান সহিহ (সনদ)

ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ চোরের হাত কাটা যাবে ঢালের মূল্যে, আর ঢালের মূল্য হলো দীনারের চতুর্থাংশ।

হাদিস ৪৯৩২সহিহ

ইয়াহইয়া ইবন দুরুসত (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের হাত কাটতেন।

হাদিস ৪৯৩৩সহিহ

হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দীনারের চতুর্থাংশ ব্যতীত চোরের হাত কাটা যাবে না।

হাদিস ৪৯৩৪সহিহ

আবু বকর মুহাম্মদ ইবন ইসমাঈল তাবারানী (রহঃ) .. উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঢালের (চুরির) জন্য চোরের হাত কাটা যাবে।

হাদিস ৪৯৩৫সহিহ

উবায়দুল্লাহ্ ইবন সা'দ ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঢালের মূল্যের কমে চোরের হাত কাটা যাবে না। আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করা হলো, ঢালের মূল্য কত? তিনি বললেনছ দীনারের চতুর্থাংশ।

হাদিস ৪৯৩৬সহিহ

আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ দীনারের চতুর্থাংশ বা ততোধিক ব্যতীত চোরের হাত কাটা যাবে না।

হাদিস ৪৯৩৭সহিহ

হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ ঢাল অথবা এর মূল্যের কমে হাত কাটা যাবে না।

হাদিস ৪৯৩৮সহিহ

আবূ বকর ইবন ইসহাক (রহঃ) ... উরওয়া ইবন যুবায়র (রহঃ) থেকে বর্ণিত। আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ঢাল অথবা এর মূল্যের কোন দ্রব্য চুরি করা ব্যতীত হাত কাটা যাবে না। উরওয়া (রহঃ) বলেনঃ ঢাল চার দিরহামের হয়ে থাকে। তিনি বলেন, আমি সুলায়মান ইবন ইয়াসারকে বলতে শুনেছি, তিনি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য ব্যতীত চোরের হাত কাটা যাবে না।

হাদিস ৪৯৩৯

আবূ বকর ইবন ইসহাক (রহঃ) ... উরওয়া ইবন যুবায়র (রহঃ) থেকে বর্ণিত। আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ঢাল অথবা এর মূল্যের কোন দ্রব্য চুরি করা ব্যতীত হাত কাটা যাবে না। উরওয়া (রহঃ) বলেনঃ ঢাল চার দিরহামের হয়ে থাকে। তিনি বলেন, আমি সুলায়মান ইবন ইয়াসারকে বলতে শুনেছি, তিনি আয়েশা (রাঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দীনারের চতুর্থাংশ বা তদূর্ধ্বের জন্য ব্যতীত চোরের হাত কাটা যাবে না।

হাদিস ৪৯৪০সহিহ

আমর ইবন আলী (রহঃ) ... সুলায়মান ইবন ইয়াসার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, পাঁচ দিরহামের জন্যই পাঁচ আঙুল কাটা যাবে।

হাদিস ৪৯৪১সহিহ

সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাজাফা (শুধু চামড়ার ঢাল) বা তুস (কাঠ ও চামড়াযযাগে গঠিত ঢাল)-এর কম মূল্যের বস্তুতে চোরের হাত কাটা যাবে না। এর প্রত্যেকটিই মূল্যবান বস্তু।

হাদিস ৪৯৪২যঈফ

মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ দিরহাম মুল্যের জন্য চোরের হাত কাটার নির্দেশ দেন।

হাদিস ৪৯৪৩মুনকার

মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামঢালের সমপরিমাণ মূল্যের জন্য চোরের হাত কাটতেন। আর সে সময় ঢালের মূল্য ছিল এক দীনার।

হাদিস ৪৯৪৪মুনকার

মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি। আর তখন ঢালের মূল্য ছিল এক দীনার।

হাদিস ৪৯৪৫মুনকার

আবুল আযহার নিশাপুরী (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি। আর সে সময় ঢালের মূল্য ছিল এক দীনার।

হাদিস ৪৯৪৬মুনকার

মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি। আর তখন ঢালের মূল্য ছিল এক দীনার।

হাদিস ৪৯৪৭মুনকার

হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্যের জন্য চোরের হাত কাটা হতো, যা ছিল এক দীনার বা দশ দিরহাম।

হাদিস ৪৯৪৮মুনকার

আলী ইবন হুজর (রহঃ) ... আয়মান ইবন উম্মে আয়মান থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঢালের মূল্য ব্যতীত হাত কাটা যাবে না। আর তখন এর মূল্য ছিল এক দীনার।

হাদিস ৪৯৪৯যঈফ

কুতায়বা (রহঃ) ... আয়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ঢালের মুল্যের কমে চোরের হাত কাটা যাবে না।

হাদিস ৪৯৫০যঈফ

উবায়দুল্লাহ ইবন সা'দ ইবন ইবরাহীম (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের দাম হতে দশ দিরহাম।

হাদিস ৪৯৫১শায

ইয়াহইয়া ইবন মূসা বলখী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে অনুরূপ বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে ঢালের মূল্য ছিল দশ দিরহাম।

হাদিস ৪৯৫২

মুহাম্মাদ ইবন ওহাব (রহঃ) ... আতা (রহঃ) থেকে মুরসালরূপে বর্ণিত।

হাদিস ৪৯৫৩মাকতূ

হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আতা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সর্বনিম্ন যাতে হাত কাটা যাবে, তা হলো ঢালের মূল্য। আর তখন এর মূল্য ছিল দশ দিরহাম। ইমাম আবু আবদুর রহমান নাসাঈ (রহঃ) বলেন, পূর্বে যে আয়মান থেকে হাদীস বর্ণিত হয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য পেয়েছেন বলে আমি মনে করি না। তার থেকে বর্ণিত অন্য হাদীস দ্বারা আমার এ কথা প্রমাণিত হয়। নিম্নে সে হাদীস উদ্ধৃত হলঃ

হাদিস ৪৯৫৪মাকতূ

সাওয়ার ইবন আবদুল্লাহ (রহঃ) ও আবদুর রহমান ইবন মুহাম্মদ (রহঃ) ... ইবন যুবায়র (রাঃ)-এর আযাদকৃত দাস আয়মান (রহঃ) থেকে বর্ণিত, তিনি তুবায় সূত্রে কা'ব (রাঃ) হতে শুনেছেনঃ যে ব্যক্তি উত্তমরূপে উযূ করে সালাত আদায় করে; রাবী আবদুর রহমান বলেন, ইশার সালাত আদায় করে এবং পরে চার রাকআত সালাত আদায় করে এবং তাতে রুকু-সিজদা পূর্ণরূপে আদায় করে, আর যা পড়ে তা উপলব্ধি করে, তবে তা শবে কদরের ইবাদতের ন্যায় হবে।

হাদিস ৪৯৫৫মাকতূ

আবদুল হামীদ ইবন মুহাম্মাদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) এর আযাদকৃত গোলাম আয়মান থেকে, তিনি তুবায় থেকে এবং তিনি কা'ব (রাঃ) থেকে। তিনি বলেন, যে ব্যক্তি উত্তমরূপে উযূ করে ইশার সালাতের জামাআতে শরীক হয় এবং এরপর তার সাথে অনুরূপ চার রাকআত সালাত আদায় করে। এতে কুরআন পড়ে এবং রুকু-সিজদা পূর্ণরূপে আদায় করে, তা তার জন্য শবে কদরের সওয়াবের মত হবে।

হাদিস ৪৯৫৬শায

খাল্লাদ ইবন আসলাম (রহঃ) ... আমর ইবন শুআয়ব তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ঢালের মূল্য ছিল দশ দিরহাম।

হাদিস ৪৯৫৭হাসান

কুতায়বা (রহঃ) ... আমর ইবন শুআয়ব (রহঃ) তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলো, কী পরিমাণ মাল চুরি করলে হাত কাটা যাবে? তিনি বললেনঃ যে ফল গাছে ঝুলছে, ঐ ফল চুরি হলে হাত কাটা যাবে না। কিন্তু যখন তা খােলায় এনে রাখা হয়, আর সেখান হতে এ পরিমাণ ফল চুরি হয় যার মূল্য ঢালের মূল্যের সমান, তখন হাত কাটা যাবে। এভাবে যে জন্তু পাহাড়ের চারণভূমিতে চরে, তাতে হাত কাটা যাবে না। কিন্তু যখন তা খােয়াড়ে তোলা হয়, তখন চুরি করলে এবং তার মূল্য ঢালের মূল্যের সমপরিমাণ হলে হাত কাটা যাবে।

হাদিস ৪৯৫৮হাসান

কুতায়বা (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত, গাছে ঝুলান ফল চুরির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ যে ব্যক্তি প্রয়োজনের তাগিদে ফল নেয়, কিন্তু লুকিয়ে কাপড়ে বেঁধে না নেয়, তার কোন শাস্তি হবে না। যদি কেউ এরূপ ফল নিয়ে বের হয়, তবে তার দ্বিগুণ জরিমানা হবে এবং শাস্তি দেওয়া হবে। ফল খােলায় রাখার পর যদি কেউ চুরি করে, আর তার মূল্য ঢালের মূল্যের পরিমাণ হয়, তবে তার হাত কাটা যাবে। যদি কোন ব্যক্তি ঢালের মূল্যের চেয়ে কম মূল্যের বস্তু চুরি করে, তবে তার দ্বিগুণ জরিমানা দিতে হবে, আর শাস্তিও হবে।

হাদিস ৪৯৫৯হাসান

হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত। মুযায়না গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! পাহাড়ে চড়ে বেড়ায় এমন জন্তুর ব্যাপারে আপনি কী আদেশ করেন? তিনি বললেনঃ যদি কেউ এরূপ জন্তু চুরি করে, তবে সে যেন তা ফেরত দেয় এবং এরূপ অন্য একটি জন্তুও দিবে। আর তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু হাত কাটা যাবে না। ঐ ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! গাছে ঝুলান ফল সম্বন্ধে আপনি কী বলেন? তিনি বলেনঃ চোর ঐ ফল এবং আরও ঐ পরিমাণ ফল আদায় করবে এবং তাকে শাস্তি দেওয়া হবে, গাছে ঝুলন্ত কোন ফল চুরিতে হাত কাটা যাবে না। ফল খােলায় রাখার পর ঢালের সমমূল্য পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে। আর যদি ঐ পরিমাণের চাইতে কম হয়; তবে দ্বিগুণ জরিমানা দিবে, আর শাস্তিস্বরূপ বেত্রাঘাত করা হবে।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।