। কাবশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। তিনি দাড়িয়ে থাকাবস্থায় একটি ঝুলন্ত মশকের মুখ হতে পানি পান করলেন। আমি পরে উঠে গিয়ে মশকের মুখের সেই অংশ (বারকাতের আশায়) কেটে রেখে দেই। সহীহ, মিশকাত (৪২৮১), মুখতাসার শামা-ইল (১৮২) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ গারীব বলেছেন। ইয়াযীদ ইবনু ইয়াযিদ ইবনু জাবির হলেন আব্দুর রাহমান ইবনু ইয়াযিদের সহোদর ভাই এবং তিনি তার আগে মৃত্যুবরণ করেন।
জামে আত-তিরমিযী
অধ্যায় ২৬: The Book on Drinks
হাদিস ১৮৬১–১৮৯৬ · ৩৫টি
। আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, পানি মিশানো দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাযির করা হল। একজন বেদুঈন লোক ছিল তার ডান পাশে এবং আবূ বাকর (রাঃ) ছিলেন বাম পাশে। তা তিনি প্রথমে নিজে পান করলেন, তারপর বেদুঈনকে দিলেন এবং বললেনঃ প্রথমে ডান পাশের মানুষেরা পর্যায়ক্রমে অগ্রাধিকার পাবে। সহীহ, ইবনু মা-জাহ (৩৪২৫), বুখারী ও মুসলিম ইবনু আব্বাস, সাহল ইবনু সাদ, ইবনু উমার ও আবদুল্লাহ ইবনু বুসর (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
। আবূ কাতাদা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকদেরকে পানীয় পরিবেশনকারী সবার পান করা শেষে পান করবে। সহীহ, ইবনু মা-জাহ (৩৪৩৪), মুসলিম ইবনু আবী আওফা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাণ্ডা মিষ্টি শরবত বেশি পছন্দ করতেন। সহীহ, মিশকাত তাহকীক ছানী (৪২৮২), সহীহা (৩০০৬), মুখতাসার শামা-ইল (১৭৫) আবূ ঈসা বলেন, একাধিক বর্ণনাকারী ইবনু উয়াইনা হতে, তিনি মামার হতে, তিনি যুহরী হতে, তিনি উরওয়া হতে, তিনি আইশা (রাঃ) হতে এ হাদীসটি একইরকম বর্ণনা করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যুহরীর সূত্রে মুরসাল বর্ণনাটিই সহীহ।
। যুহরী (রহঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল, কোন প্রকার পানীয় দ্রব্য বেশি ভাল? তিনি বললেনঃ ঠাণ্ডা মিষ্টি শরবত। সহীহ, দেখুন পূর্বের হাদীস আবূ ঈসা বলেন, এ হাদীসটি আবদুর রাযযাক (রাহঃ) মামার হতে, তিনি যুহরী হতে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে একইভাবে মুরসালরূপে বর্ণনা করেছেন। এটি ইবনু উয়াইনার রিওয়ায়াতের চাইতে অনেক বেশি সহীহ।