hridoy24.com
১০৫

سُورَةُ الفِيلِ

সূরা আল-ফীল

Al-Fil · The Elephant · ৫ আয়াত · মাক্কী

আরবি
১১০৫:১

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ

আপনি কি দেখেন নি [১] আপনার রব হাতির অধিপতিদের প্রতি কী করেছিলেন?

২১০৫:২

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ

তিনি কি তাদের কৌশল ব্যর্থতায় পর্যবসিত করে দেননি?

৩১০৫:৩

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

আর [১] তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান [২]

৪১০৫:৪

تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ

যারা তাদের উপর শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে [১]।

৫১০৫:৫

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ-সদৃশ করেন [১]।

বাংলা অনুবাদ: ড. আবূ বকর মুহাম্মাদ যাকারিয়া — প্রকাশক QuranEnc.com, সংস্করণ 1.4.4। অনুবাদ অপরিবর্তিত রাখা হয়েছে; টীকাসহ মূল উৎসে দেখুন।

আরবি পাঠ: Tanzil Quran Text (Uthmani) (CC BY 3.0) — হুবহু, পরিবর্তন ছাড়া।

অনুবাদ কুরআনের অর্থের অনুবাদ, তাফসিরের বিকল্প নয়। সার্চের ফল শব্দ মিলিয়ে দেখানো — ফতোয়া নয়।

সূরা আল-ফীল বাংলা অর্থ ও আরবি — Surah Al-Fil Bangla | hridoy24