। ইবনুল ফিরাসী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শিকারে যেতাম এবং আমার একটি পানির মশক ছিল, তাতে (পানের) পানি নিতাম এবং সমুদ্রের পানি দ্বারা উযূ (ওজু/অজু/অযু) করতাম। আমি বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে উত্থাপন করলাম। তিনি বলেনঃ তার পানি পবিত্র এবং তার মৃত প্রাণীও হালাল।
সুনান ইবনে মাজাহ
অধ্যায় ১: The Book of Purification and its Sunnah
হাদিস ২৬৭–৬৬৬ · ৪০০টি
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সমুদ্রের পানি সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি বলেনঃ তার পানি পবিত্র এবং তার মৃত প্রাণীও হালাল। ৩৮৮/১ (১) আবূল হাসান ইবনু সালামাহ, আলী ইবনুল হাসান আল-হাসতাজানী, আহমাদ ইবনু হাম্বল, আবূল কাসিম ইবনু আবূ যিনাদ, ইসহাক ইবনু হাযিম, উবাঈদুল্লাহ ইবনু মিকসাম, জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
। মুগীরাহ ইবনু শুবাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন প্রয়োজনে (পায়খানায়) বের হয়ে গেলেন। তিনি ফিরে এলে আমি পানির পাত্রসহ তাঁর কাছে গেলাম এবং তাঁকে পানি ঢেলে দিতে লাগলাম। তিনি তাঁর দু বাহু ধৌত করলেন, তারপর মুখমন্ডল ধৌত করলেন। তিনি তাঁর বাহুদ্বয় ধৌত করতে চাইলে তাঁর জুব্বার হাত দুটো সংকীর্ণ হওয়াতে তাঁর দু হাত জুব্বার নিম্নভাগ দিয়ে বের করলেন এবং তা ধুলেন, অতঃপর তাঁর মোজাদ্বয়ের উপরিভাগে মাসহ(মাসেহ) করলেন, তারপর আমাদের সাথে সালাত আদায় করলেন।
। আর-রুবাই বিনত মুআবিয (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য উযূ (ওজু/অজু/অযু)র পানি নিয়ে এলাম। তিনি বলেনঃ পানি ঢালতে থাকো। আমি পানি ঢাললাম। তিনি তাঁর মুখমন্ডল ও দু হাতের কনুই পর্যন্ত ধৌত করলেন। তিনি পুনরায় পানি নিয়ে তা দিয়ে তাঁর মাথা সম্মুখ ও পেছন ভাগসহ মাসহ(মাসেহ) করলেন এবং তাঁর উভয় পা তিনবার করে ধৌত করেন।
। সাফ্ওয়ান ইবনু আসসাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ও বাড়িতে থাকাকালে আমি তাঁর উযূ (ওজু/অজু/অযু)র পানি ঢেলে দিয়েছি।
। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা রুকাইয়াহ (রাঃ)-এর দাসী উম্মু আইয়্যাশ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উযূ (ওজু/অজু/অযু) করাতাম। আমি দাঁড়িয়ে পানি ঢালতাম (এবং তিনি বসে উযূ করতেন)।
। আবূ হুরায়রা (রাঃ) বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ রাতের ঘুম থেকে জেগে তার হাত দু অথবা তিনবার না ধোয়া পর্যন্ত যেন পানির পাত্রে প্রবেশ না করায়। কেননা তোমাদের কেউ জানে না যে, তার হাত কোথায় রাত কাটিয়েছে।
। সালিম তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ তার ঘুম থেকে জাগ্রত হয়ে তার হাত ধোয়ার পূর্বে যেন পানির পাত্রে প্রবেশ না করায়।
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ ঘুম থেকে উঠে উযূ (ওজু/অজু/অযু) করার ইচ্ছা করলে সে যেন তার হাত ধোয়ার আগে তা তার উযূ (ওজু/অজু/অযু)র পানিতে প্রবেশ না করায়। কেননা সে জানে না যে, তার হাত কোথায় রাত কাটিয়েছে এবং সে তার হাত কিসের উপর রেখেছিল।
। আল-হারিস থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) পানি নিয়ে ডাকলেন। তিনি তার দু হাত পাত্রে ঢুকানোর পূর্বেই ধুয়ে নিলেন। অতঃপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি।
। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যাক্তি উযূর সময় আল্লাহ্র নাম স্মরণ করেনি তার উযূ (ওজু/অজু/অযু) হয়নি।
। সাঈদ ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার উযূ (ওজু/অজু/অযু) হয়নি তার সালাত হয়নি এবং যে ব্যাক্তি উযূর সময় বিসমিল্লাহ বলেনি তার উযূ হয়নি।
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার উযূ (ওজু/অজু/অযু) হয়নি তার সালাত হয়নি এবং যে ব্যাক্তি উযূর সময় বিসমিল্লাহ বলেনি তার উযূ হয়নি।
। সাহল ইবনু সা’দ আস-সাঈদী (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যার উযূ (ওজু/অজু/অযু) হয়নি তার সালাত হয়নি এবং যে ব্যাক্তি উযূর সময় বিসমিললাহ বলেনি তার উযূ হয়নি। ৪/৪০০ (১) আবূল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম, ঈসা (উবায়স) ইবনু মারহূম আল-কাত্তার, আবদুল মুহাইমিন ইবনু আব্বাস (রহঃ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। যে ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরূদ পড়েনি তার সালাত এবং যে ব্যাক্তি আনসারদের ভালোবাসে না তার সালাত হয় না।
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করাকালে ডানদিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। একইভাবে তিনি মাথার চুল আঁচড়ানো ও জুতা পরিধানও ডান থেকে শুরু করা পছন্দ করতেন।
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা উযূ (ওজু/অজু/অযু) করার সময় তোমাদের ডান থেকে শুরু করবে। ২/২০৪ (১) আবূল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম ইয়াহ্ইয়া, ইবনু সালিহ ও ইবনু নুফায়ল প্রমুখ যুহায়র (রহঃ) থেকে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আজলা পানি দিয়ে কুলি করতেন ও নাক পরিষ্কার করতেন।
। আলী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করলেন এবং এক আজলা পানি দিয়ে তিনবার কুলি করেন ও তিনবার নাক পরিষ্কার করেন।
। আবদুল্লাহ ইবনু ইয়াযীদ আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসে উযূ (ওজু/অজু/অযু)র পানি চান। আমি পানি নিয়ে তাঁর নিকট এলাম। তিনি এক আজলা পানি দিয়ে কুলি করলেন এবং নাক পরিষ্কার করলেন।
। সালামাহ ইবনু ক্বায়স (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুললাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি যখন উযূ (ওজু/অজু/অযু) করবে তখন নাক ভালোভাবে পরিষ্কার করবে। আর যখন তুমি শৌচ করবে, তখন বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করবে।
। লাক্বীত্ব ইবনু সাবরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমাকে উযূ (ওজু/অজু/অযু) সম্পর্কে অবহিত করুন। তিনি বলেনঃ তুমি পরিপূর্ণরূপে উযূ করো এবং নাকের ভেতর উত্তমরূপে পানি পৌঁছাও। কিন্তু তুমি সায়িম হলে তা করবে না।
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা দু বা তিনবার পানি দিয়ে উত্তমরূপে নাক পরিষ্কার করো।
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি উযূ (ওজু/অজু/অযু) করে, সে যেন উত্তমরূপে নাক পরিষ্কার করে এবং যে ব্যাক্তি শৌচ করে, সে যেন বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করে।
। সাবিত ইবনু আবূ সাফিয়্যাহ আস-সুমালী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ জাফার (রহঃ)-কে জিজ্ঞেস করে বললাম, আমার নিকট জাবির ইবনু আবদুল্লাহ থেকে হাদীস বর্ণনা করা হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে উযূর অঙ্গ ধৌত করতেন? তিনি বলেন, হ্যাঁ। আমি বললাম, তিনি কি দুবার অথবা তিনবার করে উযূ (ওজু/অজু/অযু) অঙ্গ ধৌত করেছেন? তিনি বলেন, হ্যাঁ।
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এক এক আজলা পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু)র এক একটি অঙ্গ ধৌত করতে দেখেছি।
। উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাবূক অভিযানকালে উযূ (ওজু/অজু/অযু)র প্রতিটি অঙ্গ একবার করে ধৌত করতে দেখেছি।
। শাকীক ইবনু সালামাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান ও আলী (রাঃ) কে তিনবার করে উযূর অঙ্গসমূহ ধৌত করতে দেখেছি এবং তারা দুজন বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উযূ (ওজু/অজু/অযু) এরূপই ছিল।
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি তিনবার করে উযূ (ওজু/অজু/অযু)র অংঙ্গসমূহ ধৌত করেন এবং বলেন যে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর উযূ (ওজু/অজু/অযু)।
। আয়িশাহ ও আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু)র অঙ্গগুলো তিনবার করে ধৌত করতেন।
। আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উযূ (ওজু/অজু/অযু)র অঙ্গসমূহ তিন তিনবার করে ধৌত করতে দেখেছি এবং তিনি তাঁর মাথা একবার মাসহ(মাসেহ) করেন।