hridoy24.com

মুওয়াত্তা মালিক

অধ্যায় ৫৭: Jahannam

হাদিস ১৮৩৯–১৮৪০ · ২টি

হাদিস ১৮৩৯

রেওয়ায়ত ১. আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আদম সন্তান যে আগুন প্রজ্বলিত করে (ব্যবহার করে) উহা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগের সমান। সাহাবীগণ আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ! (জ্বালাইবার জন্য তো) দুনিয়ার এই আগুনই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, (জাহান্নামের) সেই আগুন (ক্ষমতার দিক দিয়া) দুনিয়ার এই আগুনের চাইতে আরও উনসত্তর গুণ অধিক ক্ষমতাসম্পন্ন।

হাদিস ১৮৪০

রেওয়ায়ত ২. আবু হুরায়রা (রাঃ) বলেন, জাহান্নামের আগুনকে তোমরা দুনিয়ার এই আগুনের মতো লাল মনে করিতেছ। অথচ উহা আলকাতরা হইতেও অধিক কালো।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।