। সুয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আরম্ভ করতেন, তখন তার হাতদ্বয় কাঁধ পর্যন্ত উঠাতেন। আর যখন রুকুর জন্য তাকবীর বলতেন এবং রুকু থেকে তাঁর মাথা উঠাতেন, তখন হাতদ্বয় এরূপপ উঠাতেন এবং বলতেন, “সামিয়াহল্লাহু লিমান হামিদা, রাব্বানা ওয়া লাকাল হামদ। আর তিনি সিজদায় এরুপ করতেন না।
সুনান আন-নাসাঈ
অধ্যায় ১২: The Book of The At-Tatbiq (Clasping One's Hands Together)
হাদিস ১০২৯–১১৭৮ · ১৫০টি
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা উঠাতেন, তখন বলতেনঃ اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
। হান্নাদ ইবনু সারি (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে ডান কাতে পড়ে গেলেন। তখন লোক তাকে দেখার জন্য আসলেন। এমতাবস্থায় সালাতের সময় উপস্থিত হলো। তিনি সালাত শেষ করে বললেন, ইমাম তো হয় এজন্য তার ইকতিদা করা হবে। যখন সে রুকু করবে তখন তোমরাও রুকু করবে। আর যখন সে উঠবে তখন তোমরাও উঠবে। আর যখন ইমাম 'সামিয়াল্লাহু লিমান হামিদাহ' বলবে তখন তোমরা 'রাব্বানা ওয়া লাকাল হামদ' বলবে।
। মুহাম্মাদ ইবনু সালামা (রহঃ) ... রিফাআ ইবনু রাফি (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সালাত আদায় করছিলাম। তিনি যখন রুকু থেকে মাথা উঠালেন, তখন বললেন, 'সামিয়াল্লাহু লিমান হামিদাহ'। তাঁর পেছনে একব্যক্তি বলে উঠল رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন, এখন কে কথা বলল? সে ব্যক্তি বলল, ইয়া রাসুলাল্লাহ! আমি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ত্রিশের বেশি ফেরেশতাকে দেখেছি তা নিয়ে তাড়াহুড়া করছে, কে তা সর্বাগ্রে লিখবে।
। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম 'সামিয়াল্লাহু লিমান হামিদাহ' বলেন, তখন তোমরা 'রাব্বানা ওয়া লাকাল হামদ' বলবে। কেননা, যার কথা ফেরেশতার কথার মত হবে তার পূর্বকৃত পাপ মার্জনা করা হবে।
। ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবূ মুসা আশ’আরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন এবং আমাদেরকে আমাদের কর্মপদ্ধতি শিক্ষা দিলেন, সালাত শিক্ষা দিলেন। তিনি বললেন, যখন তোমরা সালাত আদায় করবে, তোমরা তোমাদের কাতার সোজা করবে। তারপর তোমাদের একজন ইমামতি করবে। যখন ইমাম তাকবীর বলবে তখন তোমরাও তাকবীর বলবে। আর যখন غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ বলবে তখন তোমরা আমীন বলবে। তাহলে আল্লাহ তা'আলা তা কবুল করবেন। আর যখন ইমাম তাকবীর বলে রুকু করবে তখন তোমরাও তাকবীর বলে রুকু করবে। ইমাম রুকু করবে তোমাদের পূর্বে আর রুকু থেকে উঠবে তোমাদের পূর্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তার পরিপুরক হবে। আর যখন ইমাম বলবে, সামিয়াল্লাহু লিমান হামিদাহ তখন তোমরা বলবে রাব্বানা ওয়া লাকাল হামদ। আল্লাহ তা’আলা তোমাদের কথা শুনবেন। কেননা, আল্লাহ! তা'আলা তার নবীর ভাষায় বলেন, যে আল্লাহ তা’আলার প্রশংসা করে আল্লাহ তা শ্রবণ করেন। অতঃপর ইমাম যখন তাকবীর বলে সিজদায় যাবে তোমরা তখন তাকবীর বলে সিজদায় যাবে। কেননা ইমাম তোমাদের পূর্বে সিজদা করে আর তোমাদের পূর্বে মাথা উঠায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তার পরিপূরক। আর যখন বৈঠকের নিকটবর্তী হবে তখন তোমাদের প্রথম কথা হবে- التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ سَلاَمٌ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ سَلاَمٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ এ সাতটি বাক্য হচ্ছে সালাতের পরিপূরক।
। ইয়াকুব ইবনু ইবরাহীম (রহঃ) ... বারা ইবনু আযিব (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রুকু, রুকু থেকে মাথা উঠানো এবং সিজদা ও সিজদার মাঝে বসার সময় প্রায় এক সমান হত।
। আবূ দাঊদ সুলায়মান ইবনু সায়ফ হাররানী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 'সামিয়াল্লাহু লিমান হামিদাহ' বলতেন, তখন তিনি বলতেনঃ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ
। মুহাম্মদ ইবনু ইসমাঈল ইবনু ইবরাহীম (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পর যখন সিজদা করতে ইচ্ছা করতেন তখন বলতেনঃ اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ
। আমর ইবনু হিশাম আবূ উমায়্যা হাররানী (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামিয়াল্লাহু লিমাল হামিদাহ- বলতেন, তখন বলতেন- رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ خَيْرُ مَا قَالَ الْعَبْدُ وَكُلُّنَا لَكَ عَبْدٌ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
। হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ... হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত যে, একরাত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাত আদায় করেন। তিনি যখন তাকবীর বললেন, তখন তাকে বলতে শুনলেন اللَّهُ أَكْبَرُ ذَا الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ আর তিনি রুকুতে বলতেনسُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ আর যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন বলতেন لِرَبِّي الْحَمْدُ لِرَبِّي الْحَمْدُ আর তিনি সিজদায় গিয়ে বলতেন, سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى আর দু'সিজদার মধ্যে বলতেন رَبِّ اغْفِرْ لِي رَبِّ اغْفِرْ لِي আর তাঁর কিয়াম আর রুকু, রুকু থেকে যখন মাথা উঠাতেন সে সময়, আর রুকু আর সিজদার মধ্যবর্তী সময় প্রায় সমান সমান হতো।
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাস পর্যন্ত রুকু করার পর কুকুত পাঠ করেছেন, যাতে তিনি বদদোয়া করেছেন রিল, যাকওয়ান এবং উসাইয়্যা গোত্রের প্রতি যারা আল্লাহ ও তাঁর রাসুলের নাফরমানী করেছেন।
। কুতায়বা (রহঃ) ... ইবনু সীরীন (রহঃ) থেকে বর্ণিত যে, আনাস ইবনু মালিককে প্রশ্ন করা হলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফজরের সালাতে কুনূত পাঠ করতেন? তিনি বললেন, হ্যাঁ। তাঁকে বলা হলো, তা কি রুকুর পূর্বে না পরে? তিনি বললেন, রুকুর পর।
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... ইবনু সীরীন (রহঃ) থেকে বর্ণিত যে, যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ফজরের সালাত আদায় করেছেন তাদের কেউ আমার কাছে রেওয়ায়েত করেছেন যে, যখন তিনি দ্বিতীয় রাকাআতেسَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বললেন, তখন কিছুক্ষণ দাঁড়ালেন।
। মুহাম্মাদ ইবনু মানসূর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের দ্বিতীয় রাকআতে মাথা উঠালেন। তখন বললেন, ইয়া আল্লাহ! ওলীদ ইবনু ওলীদ এবং সালামা ইবনু হিশাম, আইয়াশ ইবনু আবূ রাবীআ এবং মক্কার দুর্বল মুসলিমদেরকে নাজাত দাও। আর তুমি মুদার গোত্রের উপর তোমার কঠিন আযাব অবতীর্ণ কর। তাদের বছরগুলোকে ইউসুফ (আলাইহিস সালাম) এর বছরগুলোর ন্যায় করে দাও।
। আমর ইবনু উসমান (রহঃ) ... সাঈদ ইবনু মুসাইয়্যাব এবং আবূ সালমা ইবনু আবদুর রহমান (রাঃ) থেকে বর্ণিত যে, আবূ হুরায়রা (রাঃ) বর্ণনা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলতেন তখন দোয়া করতেন। তারপর সিজদার পূর্বে তিনি দাঁড়িয়ে বলতেন, ইয়া আল্লাহ! ওলীদ ইবনু ওলীদ, সালামা ইবনু হিশাম, আইয়াশ ইবনু আবূ রাবীআ এবং অসহায় মুমিনদের নাজাত দাও। ইয়া আল্লাহ! মুদার গোত্রের উপর তোমার শাস্তি কঠিন কর। আর তাদের বছরগুলোকে তাদের জন্য ইউনুস (আলাইহিস সালাম) এর বছরগুলোর ন্যায় করে দাও। তারপর তিনি 'আল্লাহু আকবার' বলে সিজদা করতেন। আর মুদার গোত্রের উপজাতীয়রা তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধী ছিল।
। সুলায়মান ইবনু সালম বালখী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তোমাদের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতকে নিকটবর্তী করে দিব। রাবী বলেন, আবূ হুরায়রা (রাঃ) কুনূত পাঠ করতেন জোহর, ইশা এবং ফজরের সালাতের শেষ রাকাআতে سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলার পর। তিনি মু'মিনদের জন্য দোয়া করতেন এবং কাফিরদের অভিসম্পাত করতেন।
। উবায়দুল্লাহ ইবনু সাঈদ ও আমর ইবনু আলী (রহঃ) ... বারা ইবনু আযিব (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনূত পাঠ করতেন ফজর এবং মাগরিবের সালাতে।
। মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাস পর্যন্ত কুনুত পাঠ করেন। এতে তিনি কয়েকজন লোক কিংবা আরবের কতিপয় গোত্রকে অভিসম্পাত করেন। আর তিনি এ কুনূত রুকুর পর পাঠ করেন। এরপর তা ত্যাগ করেন। অন্য এক বর্ণনায় আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস যাবত কুনুত পাঠ করেন যাতে তিনি রিল, যাকওয়ান ও লিহয়ান গোত্রের উপর অভিসষ্পাত করেন।
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাতে শেষ রাকাআতের রুকু থেকে মাথা উঠালেন তখন তিনি তাঁকে ইয়া আল্লাহ! অমুক অমুক ব্যক্তির উপর অভিসম্পাত কর বলে কতিপয় মুনাফিকের উপর বদদোয়া করতে শুনেছেন। এ সময়, আল্লাহ তায়ালা নাযিল করেনঃلَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ তিনি তাদের তাদের উপর আযাব দিবেন অথবা তাদের ক্ষমা করে দিবেন তাতে তোমার করনীয় কিছুই নেই; কারণ তারা জালিম। (আলে ইমরানঃ)
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত পড়েছেন একমাস, যাতে তিনি আরবের গোত্রসমূহ থেকে কোন গোত্রের উপর বদদোয়া করছিলেন। এরপর তা পরিত্যাগ করেন।
। কুতায়বা (রহঃ) ... মালিক ইবনু আশজায়ী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সালাত আদায় করেছি। তিনি কুনূত পড়েন নি। আর আবূ বকর (রাঃ) এর পেছনে সালাত আদায় করেছি, তিনিও কুনূত পড়েন নি। আর উমর (রাঃ) এর পেছনে সালাত আদায় করেছি। তিনিও কুনূত পড়েন নি। উসমান (রাঃ) এর পেছনে সালাত আদায় করেছি, তিনিও কুনুত পড়েন নি। আর আলী (রাঃ) এর পেছনে সালাত আদায় করেছি, তিনিও কুনুত পড়েন নি। তারপর বললেন, হে বৎস! এটা বিদ'আত (নতূন আবিস্কৃত)।
। কুতায়বা (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যোহরের সালাত আদায় করলাম। আমি এক মুষ্ঠি পাথর টুকরা তা ঠাণ্ডা করার জন্য হাতে নিলাম। তারপর আমি তা আমার অন্য হাতে নাড়াচাড়া করতে লাগলাম। যখন আমি সিজদা করলাম তখন তা আমার কপাল রাখার স্থানে রেখে দিলাম।
। ইয়াহয়া ইবনু হাবীব ইবনু আরাবী (রহঃ) ... মুতাররিফ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং ইমরান ইবনু হুসাইন, আলী ইবনু আবূ তালিব (রাঃ)-এর পেছনে সালাত আদায় করলাম। তিনি যখন সিজদা করলেন, তখন তাকবীর বললেন। আর যখন তিনি সিজদা থেকে মাথা তুললেন, তখন তাকবীর বললেন। যখন দু'রাকআতের পর দাঁড়ালেন তখনও তাকবীর বললেন। সালাত শেষ হওয়ার পর ইমরান আমার হাত ধরে বললেন, ইনি [আলী (রাঃ)] আমাকে স্মরণ করিয়ে দিলেন, তিনি এমন একটি বাক্য বললেন, যার অর্থ হলো- মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত।
। আমর ইবনু আলী (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নীচু হওয়ার সময় এবং উঠার সময় তাকবীর বলতেন। এবং তাঁর ডানে ও বামে সালাম করতেন। আর আবূ বকর এবং উমর (রাঃ) তা করতেন।
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... হাকীম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়আত গ্রহণ করেছি এ কথার উপর যে, আমি সোজা হয়ে দাঁড়ানো অবস্থা ব্যতীত সিজদার জন্য নীচু হব না।
। মুহাম্মদ ইবনু মুসান্না (রহঃ) ... মালিক ইবনু হুয়াইরিছ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাতে উভয় হাত উঠাতে দেখেছেন। যখন তিনি রুকু করতেন, যখন রুকু থেকে তার মাথা তুলতেন আর যখন সিজদা করতেন এবং সিজদা থেকে মাথা উঠাতেন। তাঁর হাতদ্বয় তাঁর উভয় কানের লতি বরাবর হতো।
। মুহাম্মদ ইবনু মুছান্না (রহঃ) ... মালিক ইবনু হুয়াইরিছ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাতে উভয় হাত উঠাতে দেখেছেন। তারপর তিনি পূর্ববৎ উল্লেখ করলেন।
। মুহাম্মদ ইবনু মুছান্না (রহঃ) ... মালিক ইবনু হুয়াইরিছ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আরম্ভ করতেন, এরপর তিনি অনুরূপ বর্ণনা করলেন, তাতে অতিরিক্ত বাড়িয়েছেন- আর যখন তিনি রুকু করলেন, এরূপ করলেন। আর যখন তিনি থেকে তার মাথা উঠালেন, এরূপ করলেন, আর যখন তিনি সিজদা থেকে স্বীয় মাথা তূললেন, অনুরূপ করলেন।
। মুহাম্মদ ইবনু উবায়দ কুফী মুহারিবী (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আরম্ভ করতেন তখন-তার হস্থদ্বয উঠাতেন। আর যখন রুকু করতেন এবং রুকু থেকে মাথা উঠাতেন। আর সিজদায় এরূপ করতেন না।