hridoy24.com

সুনান আন-নাসাঈ

অধ্যায় ২২: The Book of Fasting

হাদিস ২০৯০–২৪৩৪ · ৩৪৫টি

হাদিস ২৩৩০সহিহ

। সাফওয়ান ইবনু আমর (রহঃ) ... উম্মুল মু'মিনীন আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাঁর কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমার কাছে আহারের কিছু আছে কি? আমি বললাম না; তখন তিনি বললেন, তাহলে আমি সাওমের নিয়ত করে ফেললাম। আযেশা (রাঃ) বলেন, তিনি আমার কাছে আরেকবার আসলেন, তখন আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ! আমাকে কিছু হায়স উপহার দেওয়া হয়েছে। তিনি বললেন, তাহলে আজ আমি সাওম পালন করব না অথচ আমি সাওমের নিয়্যত করে ফেলেছিলাম।

হাদিস ২৩৩১সহিহ

। কাসেম ইবনু যাকারিয়া (রহঃ) ... হাফসা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি (রমযানের সাওম ব্যতীত) রাত্রে সাওমের নিয়্যত না করে তার সাওম পালন করা হবে না।

হাদিস ২৩৩২সহিহ

। আব্দুল মালিক ইবনু শুআয়ব (রহঃ) ... হাফসা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি রাত্রে ফজরের পূর্বেই সাওমের নিয়্যত (দূঢ় ইচ্ছা) না করে তার সাওম পালন হবে না।

হাদিস ২৩৩৩সহিহ

। মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... হাফসা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ফজর উদয়ের পূর্বেই রাত্রে সাওমের নিয়ত না করে তার সাওম পালন হবে না।

হাদিস ২৩৩৪সহিহ

। আহমদ ইবনু আযহার (রহঃ) ... হাফসা (রাঃ) থেকে বর্ণিত। যে ব্যক্তি রাত্রে সাওমের নিয়্যত না করে তার সাওম পালন হবে না।

হাদিস ২৩৩৫সহিহ

। মুহাম্মদ ইবনু আব্দুল আলা (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) হাফসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলতেন, যে ব্যক্তি রাত্রে সাওমের নিয়্যত না করবে তার সাওম পালন হবে না।

হাদিস ২৩৩৬সহিহ

। রবী ইবনু সুলায়মান (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, হাফসা (রাঃ) বলেছেনঃ যে ব্যক্তি ফজরের পূর্বেই রাত্রে সাওমের নিয়্যত না করে তার সাওম পালন হবে না।

হাদিস ২৩৩৭সহিহ

। যাকারিয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... হাফসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ফজরের পূর্বে রাত্রে সাওমের নিয়্যত না করে তার সাওম পালন হবে না।

হাদিস ২৩৩৮সহিহ

। মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ... হাফসা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি ফজরের পূর্বে রাত্রেই সাওমের নিয়্যত না করে তার সাওম পালন হবে না।

হাদিস ২৩৩৯সহিহ

। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... হাফসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ফজরের পূর্বে রাত্রেই সাওমের নিয়্যত না করে তার সাওম পালন হবে না।

হাদিস ২৩৪০সহিহ

। আহমদ ইবনু হারব (রহঃ) ... হাফসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যাক্তি ফজরের পূর্বে রাত্রেই সাওমের নিয়্যত না করে তার সাওম পালন হবে না।

হাদিস ২৩৪১সহিহ

। হারিছ ইবনু মিসকীন (রহঃ) এর সামনে পাঠ করা অবস্থায় শ্রুত হাফসা (রাঃ) এবং আয়িশা (রাঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে, যে ব্যক্তি ফজরের পূর্বে রাত্রে সাওমের নিয়্যত না করে তার সাওম পালন হবে না।

হাদিস ২৩৪২সহিহ

। মুহাম্মাদ ইবনু আব্দুল আলা (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি কোন ব্যক্তি রাত্রেই সাওমের নিয়্যত না করে তবে সে যেন সাওম পালন না করে (তার সাওম পালন হবে না)।

হাদিস ২৩৪৩সহিহ

। হারিছ ইবনু মিসকীন (রহঃ)-এর সামনে পাঠ করা অবস্থায় শ্রুত ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলতেন, যে ব্যক্তি ফজরের পূর্বে রাত্রেই সাওমের নিয়্যত না করে তার সাওম পালন হবে না।

হাদিস ২৩৪৪সহিহ

। কুতায়বা (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলার কাছে সবচেয়ে পছন্দনীয় সাওম দাঊদ (আঃ) এর সাওম। তিনি একদিন সাওম পালন করতেন আর একদিন সাওম পালন করতেন না। আর আল্লাহ তা'আলার কাছে সবচেয়ে পছন্দনীয় সালাত দাঊদ (আঃ) এর সালাত। তিনি-অর্ধরাত্র নিদ্রা যেতেন এবং রাত্রের এক তৃতীয়াংশ সালাত আদায় করতেন আবার রাত্রের ষষ্ঠমাংশ নিদ্রা যেতেন।

হাদিস ২৩৪৫যঈফ (সনদ)

। কাসেম ইবনু যাকারিয়া (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ীতে অবস্থানকালীন অবস্থায় এবং সফরকালীন অবস্থায় আইয়ামে বীযের সাওম পালন করা থেকে বিরত থাকতেন না।

হাদিস ২৩৪৬সহিহ

। মুহাম্মাদ ইবনু বাশাশার (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওম পালন শুরু করতেন তখন আমরা মনে মনে বলতাম যে, হয়ত আর সাওম ছাড়বেন না আবার যখন সাওম রাখা থেকে বিরত থাকতেন তখন আমরা মনে মনে ধারণা করতাম যে, তিনি হয়ত আর সাওম পালন করার ইচ্ছাই রাখেন না। আর মদীনায় আগমনের পর থেকে রমযান মাস ব্যতীত কখনো পূর্ণ এক মাস বিরামহীন সাওম পালন করতেন না।

হাদিস ২৩৪৭সহিহ (সনদ)

। মুহাম্মাদ ইবনু নাযর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওম পালন শুরু করতেন তখন আমরা মনে মনে ধারণা করতাম যে, তিনি হয়ত আর সাওম পালন থেকে বিরত থাকার ইচ্ছা রাখেন না। আবার যখন সাওম পালন থেকে বিরত থাকতেন তখনো আমরা মনে মনে ধারণা করতাম যে, তিনি হয়ত আর সাওম পাননের ইচ্ছা রাখেন না।

হাদিস ২৩৪৮সহিহ

। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক রাত্রে পূর্ণ কুরআন খতম করেছেন বা কখনো সকাল পর্যন্ত পূর্ণ রাত্র সালাত আদায় করেছেন কিংবা রমযান মাস ব্যতীত পূর্ণ এক মাস কখনো সাওম পালন করেছেন বলে আমার জানা নেই।

হাদিস ২৩৪৯সহিহ

। কুতায়বা (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু শাকীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশা (রাঃ)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাওম পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে, তিনি যখন সাওম পালন শুরু করতেন তখন আমরা মনে মনে ধারণা করতাম যে, তিনি হয়ত এবার সাওম পালন করতে থাকবেন। আবার যখন সাওম ভঙ্গ করা শুরু করতেন তখনো আমরা মনে মনে ধারণা করতাম যে তিনি হয়ত এবার সাওম ভঙ্গ করতে থাকবেন। আর তিনি মদীনায় আগমনের পর থেকে রমযান মাস ব্যতীত কখনো পূর্ণ এক মাস সাওম পালন করেননি।

হাদিস ২৩৫০সহিহ

। রবী ইবনু সুলায়মান (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু আবূ কায়স (রাঃ) থেকে বর্নিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মাস সমূহের মধ্যে শা'বান মাসের সাওম পালন করা সর্বাধিক পছন্দনীয় ছিল। বরং তিনি শা'বান মাসকে (সাওম পালনসহ) রমযানের সাথে মিলিরে নিতেন।

হাদিস ২৩৫১সহিহ

। রবী' ইবনু সুলায়মান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওম পালন শুরু করতেন তখন আমরা মনে মনে ধারণা করতাম যে, তিনি হয়ত আর সাওম ভঙ্গই করবেন না। আবার যখন সাওম ভঙ্গ করা শুরু করতেন তখনো আমরা মনে মলে ধারণা করতাম যে তিনি হয়ত আর সাওম পালনই করবেন না এবং আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শা'বান মাসের চেয়ে বেশী অন্য কোন মাসে সাওম পালন করতে দেখিনি।

হাদিস ২৩৫২সহিহ

। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা'বান এবং রমযান মাস ব্যতীত কখনো বিরামহীন দুই মাসের সাওম পালন করতেন না।

হাদিস ২৩৫৩সহিহ

। মুহাম্মদ ইবনু ওলীদ (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি শা’বান মাস ব্যতীত কখনো বছরের পূর্ণ মাস সাওম পালন করতেন না আর উহাকে রমযানের সাথে মিলিয়ে নিতেন।

হাদিস ২৩৫৪হাসান সহিহ

। উবায়াদুল্লাহ ইবনু সা’দ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শা'বান মাসের চেয়ে বেশী অন্য কোন মাসে সাওম পালন করতেন না। তিনি পূর্ণ শা'বান মাস অথবা তার অধিকাংশ দিন সাওম পালন করতেন।

হাদিস ২৩৫৫সহিহ

। আমর ইবনু হিশাম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক দিন ব্যতীত পূর্ণ শাবান মাসের সাওম পালন করতেন।

হাদিস ২৩৫৬সহিহ

। আমর ইবনু উসমান (রহঃ) ... জুবায়ের ইবনু নূফায়র (রহঃ) থেকে বর্ণিত যে, আয়িশা (রাঃ) বলেছেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ শা'বান মাসই সাওম পালন করতেন।

হাদিস ২৩৫৭হাসান

। আমর ইবনু আলী (রহঃ) ... উসামা ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ! আমি আপনাকে তো শা'বান মাসে যে পরিমাণ সাওম পালন করতে দেখি বছরের অন্য কোন মাসে সে পরিমাণ সাওম পালন করতে দেখি না। তিনি বললেন শা'বান মাস রজব এবং রমযানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের (গুরুত্ব সম্পর্কে) মানুষ খবর রাখে না অথচ এ মাসে আমলনামা সমূহ আল্লাহ রাব্বুল আলামীনের নিকটে উত্তলোন করা হয়। তাই আমি পছন্দ করি যে, আমার আমলনামা আল্লাহ তা’আলার নিকটে উত্তোলন করা হবে আমার সাওম পালনরত অবস্থায়।

হাদিস ২৩৫৮হাসান সহিহ

। আমর ইবনু আলী (রহঃ) ... উসামা ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি যখন সাওম পালন করা শুরু করেন তখন সহসা আর সাওম ভঙ্গ করেন না আবার যখন সাওম ভঙ্গ করা শুরু করেন তখন আর সহসা সাওম পালন ভরা করেন না কিন্তু দুইটি দিন; দুই দিন আপনার সাওম পালন করার দিন সমূহের মধ্যে এসে পড়ে (তবে আপনি সে দু'দিন সাওম পালন করেন) তা না হলেও আপনি ঐ দুই দিনের সাওম পালন করে থাকেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সে কোন দু'দিন? আমি বললাম, সোমবার এবং বৃহস্পতিবার। তিনি বললেন, সেই দু'দিন মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামীনের নিকটে উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে, আমার আমলনামা আল্লাহর নিকটে এমন অবস্থায় উত্তোলন করা হয় যখন আমি সাওম পালনরত থাকি।

হাদিস ২৩৫৯হাসান সহিহ

। আহমদ ইবনু সুলায়মান (রহঃ) ... উসামা ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিরামহীন সাওম পালন শুরু করতেন তখন মনে মনে ধারণা করা হত যে, হয়ত তিনি সাওম ভঙ্গ করবেন না। আবার যখন সাওম ভঙ্গ করা শুরু করতেন তখনো মনে মনে ধারণা করা হত যে, তিনি হয়ত আর সাওম পালনই করবেন না।

উৎস: fawazahmed0/hadith-api (উন্মুক্ত ডেটাসেট)। বাংলা অনুবাদ প্রকাশিত বাংলা সংস্করণ থেকে, অপরিবর্তিত; অনুবাদের স্বত্ব সংশ্লিষ্ট প্রকাশকের। সুনান গ্রন্থে মান: শায়খ আল-আলবানী।

হাদিসের নম্বর ও মান সংস্করণভেদে ভিন্ন হতে পারে; এটি ফতোয়ার বিকল্প নয়। কোনো প্রকাশক বা স্বত্বাধিকারীর আপত্তি থাকলে এখানে জানান — সাথে সাথে সরিয়ে নেওয়া হবে।